সর্বশেষ

সারাদেশ

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সনজিব সরকার

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে স্থানীয়রা সনজিব সরকারের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত সনজিব সরকার (৩০) উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের ভাষ্যমতে, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সনজিব তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তার বাবা বাড়ি ফিরে এলেও সনজিব আর ফেরেননি। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা তার নিজস্ব মাছের ঘেরের বাসার সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র সনজিবকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন