সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: ১১ বছর পর আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে ১১ বছর আগে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি আব্দুল মমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা ও ভুক্তভোগী পরিবারকে সেই অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মমিন

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে বিচারক আলী মনসুর এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত আব্দুল মমিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকার বাসিন্দা। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে অতিরিক্ত আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আরও উল্লেখ করা হয়, জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী কিশোরীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে এই ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত।

মামলার বিবরণী অনুযায়ী, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকায় নিজ বাড়িতে ১৪ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী কিশোরী একা ছিল। সেই সুযোগে আব্দুল মমিন তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমিনকে হাতেনাতে ধরে ফেললে সে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মামলার অপর আসামি এরশাদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধীদের এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত রাখবে। দীর্ঘ লড়াইয়ের পর ভুক্তভোগী পরিবার অবশেষে ন্যায়বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন