সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক ও বিদেশি চকলেট বিক্রিতে জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি এবং ছাড়পত্রবিহীন বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির অভিযোগে একটি কেকের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নগরের আলোকার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরের আলোকার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ‘মি. ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপ’ বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই ডেকোরেটেড বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া এবং বৈধভাবে আমদানি না করা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রিরও প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন