সারাদেশ
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামের এক রিক্সাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গতরাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নাটোরে পুকুর থেকে রিক্সাচালকের ভাসমান মরদেহ উদ্ধার
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামের এক রিক্সাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গতরাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কমল কুমার দাস একই ইউনিয়নের লেংগুরিয়া মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন। শনিবার রাতে তিনি রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি।
রবিবার সকাল পৌনে নয়টার দিকে স্থানীয় পথচারীরা জংলী এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে বা এর পেছনে কোনো রহস্য আছে কি না, তা জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর