সর্বশেষ

সারাদেশ

রংপুরে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের নির্বাচনী সভা, সমালোচনার ঝড়

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ ও দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

গত ২৩ জুন মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে এক দলীয় সভার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। ওই সভা থেকেই ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহর বাদশার নাম ঘোষণা করা হয়।।

উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন এবং সহকারী সেক্রেটারি গোলাম আজমসহ শতাধিক নেতাকর্মী। সভা শেষে প্রার্থী মনোহর বাদশার হাত তুলে তাকে বিজয়ী করার এবং ইমাদপুর ইউনিয়নকে ‘ইসলামের ঘাঁটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ উগরে দিয়ে একে মসজিদের পবিত্রতা ও আদব লঙ্ঘন বলে অভিহিত করেছেন। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, "মসজিদের ভেতরে এভাবে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কর্মসূচি করা নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী জানান, রাজনৈতিক কর্মসূচিতে সাধারণত একে অপরের সমালোচনা করা হয়, যা পরনিন্দার শামিল। মসজিদের ভেতর এমন কাজের কোনো সুযোগ নেই। এছাড়া, চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করায় মসজিদের পবিত্রতা ও সৌন্দর্য নষ্ট হয়েছে।

সমালোচনার মুখে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল আত্মপক্ষ সমর্থন করে বলেন, ইসলামে মসজিদকে কেন্দ্র করেই সব কর্মকাণ্ড পরিচালিত হতো। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হওয়ায় তারা আগামীতে এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলে জানান।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন