সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ, সিমকার্ড আটকে প্রতারণা

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক দরিদ্র শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের অসহায় পরিবার এখন বিচারের আশায় ঘুরছে।
অভিযুক্ত নিজাম উদ্দিন ও ভুক্তভোগী শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডল

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মঙ্গলসুখ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডল। তার বাবা সুজন মন্ডল পেশায় একজন সাধারণ মাছ বিক্রেতা। চরম আর্থিক অনটনের মধ্যেও তিনি মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি ও তার স্ত্রী শিশুটিকে বিনামূল্যে প্রাইভেট পড়ানোর প্রস্তাব দেন।

অভিযোগ রয়েছে, বিনামূল্যে পড়ানোর ছলে সুকৌশলে শিক্ষার্থীর পরিবারকে ফুসলিয়ে উপবৃত্তির সিমকার্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নেন অভিযুক্ত নিজাম উদ্দিন। পরবর্তীতে প্রিয়াঙ্কাকে পড়ানো বন্ধ করে দিলেও তারা সেই সিমকার্ডটি ফেরত দেননি। উল্টো উপবৃত্তির পর পর তিন কিস্তির টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয়রা জানান, নিজেকে উকিল পরিচয় দেওয়া নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেবল শিক্ষার্থীর উপবৃত্তির টাকাই নয়, বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার নামেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বাসুদেব দত্ত নামের অপর এক ভুক্তভোগী অভিযোগ করেন, তার স্ত্রীর বয়স্ক ভাতা করে দেওয়ার নামেও মোটা অঙ্কের টাকা নিয়েছেন অভিযুক্ত নিজাম উদ্দিন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নিজাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। কলাপাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে দ্রুততম সময়ে পূর্বের সিমকার্ডটি বাতিল করে নতুন নম্বর যুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে, যাতে শিক্ষার্থী নিয়মিত উপবৃত্তির টাকা পেতে পারে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন