জামালপুরে এম এ আজিজ সড়কের নির্মাণকাজের উদ্বোধন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের নয়া কম্পপুর এলাকায় ‘এম এ আজিজ সড়ক’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কাটা, দোয়া ও মাটি কাটার মাধ্যমে এক কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
জামালপুর শহরের নয়া কম্পপুর এলাকায় শুক্রবার (২৬ জুন) সকালে ‘এম এ আজিজ সড়ক’-এর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাসাস জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কব্বাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম এ আজিজ।
এ সময় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার, স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাসেত, হাসান আলী, মোহাম্মদ সুলতান মাহমুদ রিপন, মোহাম্মদ সাব্বির হোসেন, ফিরোজ উদ্দিন, মো. আকরাম হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ দুলাল মিয়া, মজনু মিয়া, মনর উদ্দিন, শরাফত আলী, আবেদ আলী, ইসমাইল হোসেন সোলেমান ও সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা শাহিনুল ইসলাম সাগর।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নয়া কম্পপুর এলাকার সড়কটি অবহেলিত অবস্থায় ছিল, যার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ফিতা কাটা, দোয়া ও মাটি কাটার মাধ্যমে এক কিলোমিটার দীর্ঘ এম এ আজিজ সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩১৬ বার পড়া হয়েছে