সর্বশেষ

সারাদেশ

ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে সাতক্ষীরায় ওলামা দলের মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাওসার আজিজের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
মানববন্ধন

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজদীর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার জেলা ক্রীড়াসংস্থার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়া চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়ে সাতক্ষীরার ভাবমূর্তি ইতিবাচক করার কথা বলেন।

বক্তাদের অভিযোগ, জেলা প্রশাসকের সেই গঠনমূলক বক্তব্যকে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করে এবং খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর মাধ্যমে জেলার সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

প্রতিবাদ সভা থেকে কুচক্রী মহলকে অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে এই খণ্ডিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের প্রতি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জাসাস আহ্বায়ক শেখ জিল্লুর রহমানসহ স্থানীয় ওলামা দল, বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন