আজকে আবারও কমল স্বর্ণের দাম
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন করে সব ধরনের সোনার গহনার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার গহনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। এদিন ২২ ক্যারেট বা সর্বোচ্চ মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বুধবার (২৪ জুন) ২২ ক্যারেটের সোনার গহনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে সর্বোচ্চ মানের সোনার গহনার দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমেছে।
রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার ক্ষেত্রে আগের নিয়ম বহাল রয়েছে। অর্থাৎ নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করে রুপার গহনা কিনতে হবে।
১২৮ বার পড়া হয়েছে