সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার ডিসির বক্তব্যের ‘বিকৃত প্রচার’, পাশে দাঁড়াল জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। তবে বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ।

সম্প্রতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় তিনি জেলাজুড়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি সংক্ষিপ্ত অংশ ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘সাতক্ষীরায় ধর্মান্ধতা চলে এসেছে’। এর প্রতিবাদে বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ। আলেম-ওলামাদের দাবি, জেলা প্রশাসকের এমন বক্তব্য সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এদিকে জেলা প্রশাসকের বক্তব্যের পাশে দাঁড়িয়ে একটি বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসক ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়কে হেয় করতে ব্যবহার করেননি। বরং খেলাধুলার উপযোগিতা বোঝাতে গিয়ে তিনি এই শব্দ ব্যবহার করেছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্যের আংশিক ও বিকৃত রূপ প্রচার করা হচ্ছে বলে নিন্দা জানায় বিএনপি।

এই বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ক্রীড়া ও সংস্কৃতির ওপর জোর দিচ্ছে। পুরো বক্তব্য না শুনে শুধুমাত্র একটি খণ্ডিত অংশ দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন