কুমারখালীতে সাহিত্য আসরে জুলাইয়ের শহীদ ও রবীন্দ্রনাথকে স্মরণ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার ১০ম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আসরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমারখালীতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার ১০ম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কবি রমেছা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য দেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ওয়াজেদ বাঙ্গালী, কুমারখালী সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রধান কবি ও শিল্পী খালেক আজিজ, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাঈদ ও লিটন আব্বাস। এ ছাড়া কবি সাহাবুদ্দিন আহমেদ, ছড়াকার ইমাম উদ্দিন আহমেদ ইমন, গুলজার হোসেন, সাংবাদিক ও লেখক রফিকুল্লাহ কালবী এবং কবি পরিমল ঘোষ বক্তব্য দেন।
আসরটি যৌথভাবে পরিচালনা করেন কবি আব্দুর রাজ্জাক ও বাবুল পেয়ার। সাংস্কৃতিক পর্বে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আবেগঘন কবিতা আবৃত্তি করেন সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি আকরাম হোসেন আরজু।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী জিয়াউর রহমান মানিক। গণসংগীত পরিবেশন করেন শিল্পী আলতাফ হোসেন। এ ছাড়া লোকসংগীত পরিবেশন করেন শিল্পী মুজিবুর রহমান।
সাহিত্য আসরের কবিতা পাঠ পর্বে অংশ নেন কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজ, কবি কামরুজ্জামান, কবি ফখরুল ইসলাম বিপ্লব, কবি গুলজার হোসেন, কবি আব্দুর রাজ্জাক, কবি ইমাম আহমেদ ইমন, কবি মিজানুর রহমান, কবি রমেছা খাতুন, লিটন আব্বাস ও বাবুল পেয়ার।
অনুষ্ঠানে সুধীজন ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফজলুল হক, কবি শিমুল হোসেন, শিল্পী রকিবুল ইসলাম, শিল্পী রিফাত আহমেদ অয়ন, নাট্যকার জে এ রতন এবং সাংবাদিক কেএমআর শাহীন।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা কামাল বিশ্বাস, মিলনাগারের কোষাধ্যক্ষ মিরাজুল ইসলাম মিরুজ এবং সমন্বয়ক মীর ফরহাদ ফয়সল রনীসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সাহিত্য, কবিতা ও সংগীতের সমন্বয়ে আয়োজিত এ আসরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা হয়। এতে স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১৩১ বার পড়া হয়েছে