সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকতের ভাঙন এলাকা পরিদর্শন করলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন কুয়াকাটা সৈকতের তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সৈকত রক্ষায় দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তীব্র ভাঙনের মুখে বর্তমানে ঝুঁকিতে রয়েছে কুয়াকাটার বনাঞ্চল ও মেরিন ড্রাইভ সড়ক।
কুয়াকাটা সৈকতের তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন শনিবার দুপুরে কুয়াকাটা সৈকতের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সৈকত লাগোয়া ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের সাথে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জানান, অব্যাহত সমুদ্রের ঢেউয়ের তোড়ে সৈকত দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঝাউবাগান, নারিকেল বাগান ও কুয়াকাটার ঐতিহ্যবাহী মেরিন ড্রাইভ সড়কটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করা হলে সাগরকন্যার ঐতিহ্য হারিয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

সংসদ সদস্য মোশাররফ হোসেন স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, কুয়াকাটা কেবল পটুয়াখালীর নয়, সমগ্র দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদ। এই সৈকতের ভাঙন রোধে অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে স্থায়ী বাঁধ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন