সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত, একে-৪৭ উদ্ধারের দাবি

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির দীঘিনালা ও মাটিরাঙ্গায় পৃথক সহিংস ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষ জেএসএস-এর গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অপর এক ঘটনায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে এক সদস্যের মৃত্যু ও একটি একে-৪৭ রাইফেল উদ্ধারের দাবি করা হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের তারাবন্যা এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সুজন চাকমা (৪৮) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। নিহত সুজন ওই এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপিডিএফের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা সমর্থিত জেএসএসকে সরাসরি দায়ী করা হয়েছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, জেএসএস (সন্তু) গ্রুপের একদল সশস্ত্র সদস্য সাধারণ পোশাকে অতর্কিতে হামলা চালিয়ে সাংগঠনিক কাজে নিয়োজিত সুজন চাকমাকে গুলি করে হত্যা করে। তবে প্রতিপক্ষ জেএসএস-এর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তৈকাথান এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের প্রসিত গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনাসূত্রের দাবি অনুযায়ী, ঘটনাস্থল থেকে ববিন ত্রিপুরা নামের এক ইউপিডিএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে এবং সুনিল ত্রিপুরা নামের একজন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের স্থান থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

তবে সেনাবাহিনীর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও পরিকল্পিত ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ। পাহাড়ি এই সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতেই এই ধরনের সাজানো অভিযানের নাটক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন