সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

স্টাফ রিপোর্টার, কলাপাড়া (পটুয়াখালী)
স্টাফ রিপোর্টার, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক এক কাউন্সিলর, ব্যবসায়ী ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাবেক কাউন্সিলর কালাম সরদারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্লুইস এলাকায় ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কালাম সরদার (৫২), ব্যবসায়ী মো. আনিছুর রহমান (৫১) এবং রোকসানা আক্তার (৪৬)।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, রাতের দিকে সাবেক কাউন্সিলর কালাম সরদারকে ধাওয়া করলে তিনি দৌড়ে স্থানীয় ব্যবসায়ী মো. আনিছুর রহমানের মুদি দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা দোকানে প্রবেশ করে কালাম সরদার ও আনিছুর রহমানকে মারধর করেন।

পরে কালাম সরদার দোকানের পেছনের দরজা দিয়ে বের হয়ে আনিছুর রহমানের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে রড দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলায় আহত নারী

হামলার সময় আনিছুর রহমানের স্ত্রী রোকসানা আক্তারও আহত হন। তিনি জানান, ঘরে থাকা অবস্থায় হামলাকারীরা তাঁকে রড দিয়ে আঘাত করে। তাঁর ডান হাতের কনুইয়ে আঘাত লাগে। এ ছাড়া তাঁর গলায় থাকা একটি স্বর্ণের চেইন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুর রহমানের দাবি, হামলার পর দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা পাওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে হামলার অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হামলায় আহত

স্থানীয় বিএনপি, ওলামা দল ও ছাত্রদলের নেতারা ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার কথা জানিয়েছেন। তাঁরা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন