সর্বশেষ

সারাদেশ

করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩৭) স্থানীয় বাসিন্দা ছিলেন।
রাসেল মিয়া

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, তাঁকে মারধর করেই হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামনগর গ্রামের সাইদুর রহমান নামে এক ব্যক্তির কাছে রাসেল মিয়ার প্রায় ৪ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে সাইদুর রহমান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে রাসেলকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে রাসেল অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শিল্পী বেগম অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে রাসেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত সাইদুর রহমান, লাল মিয়া ও মামুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেলকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন