সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ছাত্রাবাস থেকে ৩ যুবক আটক, ‘অনলাইন চ্যাট গ্রুপ’ কেন্দ্র করে অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের একটি ছাত্রাবাসে অনলাইন যোগাযোগ ও সন্দেহজনক কার্যকলাপকে কেন্দ্র করে ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশ ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার চাঁনমারী এলাকার একটি ছাত্রাবাসে একাধিক যুবকের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে যোগাযোগ এবং সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথমে এলাকাবাসী ও কিছু শিক্ষার্থী মিলে কয়েকজনকে আটক করে এবং পরে তাদের মধ্যে ৩ জনকে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন— সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জিহাদ হোসেন (২৮), ফরিদপুর নিউমার্কেট এলাকার দর্জি বাবু খান (৩৮) এবং গোয়ালচামট এলাকার কৃষ্ণ মন্ডল (৩০)।

অভিযোগ অনুযায়ী, ছাত্রাবাসে থাকা দুই শিক্ষার্থী হাসান রাজ ও আরিয়ান নামে আরও দুই ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগ ও একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপে যুক্ত থাকার বিষয়টি সামনে আসে। পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে কোতয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোতয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন