সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ পদে পুনর্বহাল মোতালেব হোসেন খান

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খানকে তাঁর নিজ পদে পুনর্বহাল করেছে মাদরাসার গভর্নিং বডি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খানকে তাঁর নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে মাদরাসার গভর্নিং বডির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে ১৫ জুন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক চিঠিতে অধ্যক্ষ মোতালেব হোসেন খানের বকেয়া বেতন-ভাতা প্রদান এবং তাঁকে দায়িত্ব পালনে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত ওই চিঠি মাদরাসার গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া এবং হেনস্তার শিকার হওয়া শিক্ষকদের বেতন-ভাতা ও চাকরিতে পুনর্বহালের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ২০ জুন গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর মো. মোতালেব হোসেন খানকে তাঁর স্বীয় পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. তৌফিকুল ইসলাম বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পাঠানো নির্দেশনা বাস্তবায়নের জন্য পরিচালনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষকে তাঁর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি আইনানুগভাবে সম্পন্ন হয়েছে।

পুনর্বহালের পর অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খান বলেন, ২০২৪ সালের ১২ আগস্ট সৃষ্ট একটি ঘটনার পর তাঁকে জোরপূর্বক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার ভিত্তিতে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। এখন তিনি প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় মনোযোগ দিতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ আগস্ট সংঘটিত এক ঘটনার পর মো. মোতালেব হোসেন খানকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর তিনি নিজ পদ ফিরে পেতে আইনি প্রক্রিয়ায় অংশ নেন। প্রায় দুই বছর পর তিনি আবারও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ফিরে পেলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন