সর্বশেষ

সারাদেশ

মুরাদনগরে অটোরিকশাচালক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

সোমবার, ২২ জুন, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরে অটোরিকশাচালক মাহাবুব আলম মাসুমকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য ১২ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশাচালক মাহাবুব আলম মাসুম (৩২) হত্যার ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের মো. নাঈম ইসলাম (২৫), যিনি বর্তমানে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়ায় থাকেন এবং বাঙ্গরা বাজার থানার হিরাপুর গ্রামের আরমান সরকার (২০)।

রোববার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম জানান, গত ১৯ জুন বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মাহাবুব আলম মাসুম। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি দুই যাত্রীকে নিয়ে গন্তব্যে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন ২০ জুন দুপুরে বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি সড়কের পাশের ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে মাথা ও চোখে আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে কোম্পানীগঞ্জ এলাকায় অটোরিকশা বিক্রির চেষ্টা করার সময় নাঈম ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং অপর অভিযুক্ত আরমান সরকারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মাহাবুব আলম মাসুমকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন