সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে অবৈধভাবে মাটি কাটা: দুই ব্যক্তিকে জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২১ জুন, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে উপজেলার সাদুল্যাপুর ও পিঞ্জুরি এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) এই দণ্ডাদেশ প্রদান করেন। ফসলি জমির শ্রেণি পরিবর্তন রোধ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত

আদালত সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার ভাগলবাড়ি ও পিঞ্জুরি গ্রামে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

অভিযান চলাকালে উপজেলার ভাগলবাড়ি গ্রামে পলোটানা বিল থেকে মাটি কাটার সময় সত্যতা হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে রঞ্জিত বৈদ্যের ছেলে রথীন বৈদ্যকে (৩৫) 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩'-এর ১৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই অভিযোগে উপজেলার পিঞ্জুরি গ্রামে পৃথক আরেকটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে আইন লঙ্ঘন করে মাটি কাটার দায়ে ফজর আলী বিশ্বাসের ছেলে আবুল আহাদ বিশ্বাসকে (৩৫) একই আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, একশ্রেণির অসাধু চক্র ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন