সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ড: চার দোকান পুড়ে ছাই

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

শুক্রবার (রাত) শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে অবস্থিত “সোনালী টায়ার হাউজ”-এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় দোকান মালিকদের ভাষ্যমতে, আগুনে সহিদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারিজ এবং বিপ্লব মোটরস-এর ভেতরে থাকা টায়ার, যন্ত্রাংশ ও পরিবহনের বিভিন্ন পার্টস সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম। তিনি জানান, তদন্ত শেষে ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন