সর্বশেষ

সারাদেশ

রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা জাতীয় দলকে শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হওয়া এ আয়োজনে হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেন। সমর্থকদের প্রত্যাশা, ছন্দময় পারফরম্যান্সের মাধ্যমে আবারও বিশ্বকাপের ট্রফি জিতবে আর্জেন্টিনা।
আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশ

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে সোমবার রংপুর নগরীতে বিশাল শোভাযাত্রার আয়োজন করে রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাব।

দুপুরের দিকে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সমর্থক জড়ো হন। অনেকেই আর্জেন্টিনার জার্সি পরে এবং হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উপস্থিত হন। সেখানে নাচ, গান ও আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় আকাশে রঙিন ফানুস উড়ানো হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

পরে একটি বিশাল আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং বিপুলসংখ্যক সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়।

আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্সসহ সংগঠনের নেতারা। তাঁরা আশা প্রকাশ করেন, নিজেদের ঐতিহ্যবাহী ও নান্দনিক ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রেখে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয় করবে।

আয়োজনে অংশ নেওয়া স্কুলছাত্রী আইনুন নাহার বলেন, আর্জেন্টিনার খেলা তাঁর খুব ভালো লাগে। দলটি সুন্দর ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং দক্ষতার মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে। তাই প্রিয় দলের প্রতি শুভকামনা জানাতে তিনি এ আয়োজনে যোগ দিয়েছেন।

রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শমসেদ রাহাগিরও আর্জেন্টিনার পতাকা লাগানো সাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। সে জানায়, মেসির খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং দলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর প্রত্যাশা করছে।

এদিকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে যাতে সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করায় রংপুর সিটি করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন