সর্বশেষ

সারাদেশ

জামালপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম জামালপুর
ফজলে এলাহী মাকাম জামালপুর

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগকে উৎসাহিত করতে জেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জামালপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম (EESS) ও এসইডিপির আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা আয়োজিত জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে জামালপুর জেলা স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. মোজাম্মেল হক এবং জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানসম্মত প্রযুক্তি এবং সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তারা শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন