সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মেলা অনুষ্ঠিত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলায় প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মেলা

রোববার (১৪ জুন) সকাল ১০টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত দলগুলো এতে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প উপস্থাপন করে।

মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে বলেন, বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো প্রযুক্তি ও উদ্ভাবন। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন।

প্রধান অতিথি আরও বলেন, তরুণদের সৃজনশীলতা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কীভাবে স্টার্টআপ শুরু করা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের আশ্বাস দেন।

দিনব্যাপী আয়োজনে প্রদর্শনী, আলোচনা সভা এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করলে উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা তৈরি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনিম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, অধ্যক্ষ লে. কর্নেল মো: আবদুর রহিম, অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ মো: সৈয়দ করিম, বিচারক ড. মো: আশরাফুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ চক্রবর্তী এবং জেলা আইসিটি কর্মকর্তা মো: নাজমুল হাসান নাঈম।

অনুষ্ঠান শেষে সেরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া উপস্থাপনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বাড়াবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন