সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আল মাহমুদের ব্যাপক গণসংযোগ

ফজলে এলাহী মাকাম জামালপুর
ফজলে এলাহী মাকাম জামালপুর

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েলের গণসংযোগ

শনিবার (১৩ জুন) দিনভর বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে গণসংযোগ করেন অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা সম্পর্কে ধারণা নেন।

গণসংযোগকালে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নে জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, জনগণ সুযোগ দিলে তিনি অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং একটি আধুনিক ও নিরাপদ উপজেলা গঠনে কাজ করবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ সমাজসেবক হিসেবে অ্যাডভোকেট জুয়েল বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেছেন।

এ সময় তার গণসংযোগে উপস্থিত ছিলেন বাট্টজোড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সাহেদুর জামান সজিব, সমাজসেবক সাজু সরকার, ফরিদ আহম্মেদসহ আরও অনেকে।

তিনি বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া সরকার বাড়ীর সন্তান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মোজাম্মেল হকের ছেলে। তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আশুলিয়া থানার সিনিয়র সহ-সভাপতি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন