সর্বশেষ

সারাদেশ

লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল ফকিরের পরিবারকে ৫ লাখ টাকার অনুদান

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সদরঘাটে ঈদ-উল-ফিতরের আগে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর এলাকার সোহেল ফকিরের পরিবারের মাঝে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
৫ লাখ টাকার অনুদান

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে তার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে এই চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী এ সময় নিহত সোহেলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ মালিকপক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

নিহত সোহেলের শাশুড়ি সালমা বেগম জানান, সকালে প্রতিমন্ত্রীর বাসভবনে তাদের ডেকে এনে চেকটি হস্তান্তর করা হয়। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতরের আগে ঢাকার সদরঘাটে সংঘটিত ওই লঞ্চ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান সোহেল ফকির (২২)। একই ঘটনায় তার বাবা মিরাজ ফকির (৫০) নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা ইসলাম।

ঘটনার প্রায় তিন মাস পর, ৯ জুন সকালে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বাবার বাড়িতে সোহেলের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবজাতকের নাম রাখা হয়েছে রাইহান ইসলাম। শিশুটির জন্মে পরিবারে কিছুটা আনন্দ ফিরলেও এখনো শোক কাটেনি।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন