ইসলামপুরে সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলার ইসলামপুরে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে ইসলামপুর মো: আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবু বলেন, কলেজটি সরকারি করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের কথা তিনি তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
২০৩ বার পড়া হয়েছে