সারাদেশ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই দায়িত্ব পালন করবেন।
আরডিএ চেয়ারম্যান হিসেবে সুইটকে চুক্তিভিত্তিক নিয়োগ
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাঁকে আরডিএ চেয়ারম্যান (গ্রেড-২) পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ সুইট এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজশাহীর উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকা রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি-এর নেতৃত্বে নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগকে প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর