সর্বশেষ

সারাদেশ

ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ কিশোরী ও সৎ ভাই আটক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক কিশোরী ও তার সৎ ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, একটি অটোরিকশায় সন্দেহভাজন দুইজন যাত্রী চলাচল করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হলে তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নাদিরা খাতুন (১৪) এবং তার সৎ ভাই পায়েল (২০)–কে আটক করা হয়।

আটক নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে বলে জানা গেছে। তার সঙ্গে থাকা পায়েল তার সৎ ভাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন