সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীর ‘ব্রাজিল মোড়’ ফুটবল উন্মাদনা, সকল সমর্থকদের উৎসব

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী ফুটবল উন্মাদনা।

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে স্থানীয় একটি ব্যস্ত মোড় এখন পরিচিত হচ্ছে ‘ব্রাজিল মোড়’ নামে, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা–খুলনা মহাসড়কের নিকটবর্তী চাপ্তা গ্রামের টুকু বাজার এলাকার জান্নাত মোড়টি ব্রাজিল সমর্থকদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে তারা মোড়টিতে ব্রাজিল ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে পরিবেশকে রঙিন করে তুলেছেন।

স্থানীয় ব্রাজিল সমর্থকদের দাবি, এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ব্রাজিলের সমর্থক। তাই তারা মোড়টির নাম পরিবর্তন করে প্রতীকীভাবে ‘ব্রাজিল মোড়’ ঘোষণা করেন এবং সেটিকে নিজেদের মিলনমেলা হিসেবে গড়ে তুলেছেন।

এক ব্রাজিল সমর্থক জানান, বিশ্বকাপকে ঘিরে তারা মোড়টিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন এবং প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থকরাও পিছিয়ে নেই। তারা এলাকায় প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি দলটির তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেছেন।

আর্জেন্টিনা সমর্থকদের দাবি, তারা নিজেদের দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছেন এবং আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রত্যাশা করছেন।

স্থানীয় প্রবীণ ও সাধারণ পথচারীরা পুরো ঘটনাটিকে ফুটবল উৎসব হিসেবে দেখলেও, তারা তরুণদের শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন, যাতে কোনো ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা না ঘটে।

কাশিয়ানীর এই ‘ব্রাজিল মোড়’ এখন ফুটবলপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে, যা বিশ্বকাপ শুরুর আগেই এলাকায় নতুন উন্মাদনা তৈরি করেছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন