সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৯ চোরাই মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।

আটকের সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত তিন মাসে ব্যাটালিয়নটি মোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালানবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন