সর্বশেষ

সারাদেশ

ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ৪ ঘণ্টার সংঘর্ষ, যান চলাচলে বাধা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সন্ধ্যায় ভৈরবের নিউটাউন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া আশপাশের কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সদস্যরাও হামলার মুখে পড়েন। এতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় উভয় পক্ষের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটসহ পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয় এবং বেশ কয়েকজন আহত হন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন