সর্বশেষ

সারাদেশ

পদ্মার ঢেউ কমায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ো বাতাসের কারণে সৃষ্ট উঁচু ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার ফলে সাময়িকভাবে বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

ঢেউয়ের তীব্রতা কমে আসায় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে ফেরি চলাচল আবার শুরু করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরের পর থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দমকা বাতাস বইতে শুরু করে। এক পর্যায়ে মাঝ পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারণে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যা নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

নৌ-নিরাপত্তা ও যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প সময় পরই পুনরায় ফেরি চলাচল চালু করা হয়।

বর্তমানে ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন