সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলা, ছিনতাই

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নারীদের মারধর এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার জানায়, ঈশানগাতী মৌজার ১২৯৭ দাগের সাড়ে ৪ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষ হলো প্রবাসী নাজমুল ইসলামের পরিবার এবং অপর পক্ষ ফাতেমা বেগম তুলি ও তার স্বামী মিজানুর মোল্যা এবং তাদের স্বজনরা।

পরিবারের দাবি অনুযায়ী, বিষয়টি আদালতে গড়ালে রায়ে নাজমুল ইসলাম মালিকানা পান। তবে আদালতের রায় না মেনে প্রতিপক্ষ ওই জমি দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

গত সোমবার (৮ জুন) দুপুরে অভিযুক্ত পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমুল ইসলামের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। নাজমুল ইসলাম প্রবাসে থাকায় তার পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ করে নিজেদের রক্ষা করেন।

এ সময় নাজমুল ইসলামের চাচাতো বোন হাসিবা আক্তার ঘটনাস্থলে গেলে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, তাদের ওপর দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি ও চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি অনুযায়ী, চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, পূর্বেও তাদের হয়রানিমূলক মামলার শিকার হতে হয়েছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন