সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়ে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন এক মেয়ের বিরুদ্ধে তার আপন মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মেয়ে

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধোবুরীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিজিয়া বেগম (৯৮) ওই এলাকার মৃত আব্দুস সোবহানের স্ত্রী। পারিবারিক সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রোকেয়া আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন।

ঘটনার দিন সকালে নিজ বাড়িতে মা রিজিয়া বেগমের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ঘরে থাকা ধারালো বটি দিয়ে তিনি মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই রিজিয়া বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত রোকেয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন