গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে মানিক মিয়া এবং গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে সজিব খান।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ এলাকার কথিত মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা মাদক সম্রাট হাফিজুর রহমান বাঁধনের সহযোগী হিসেবে কাজ করতো। তারা তার কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মূল অভিযুক্ত মো. হাফিজুর রহমান বাঁধনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
১৩২ বার পড়া হয়েছে