সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ মো. খোকন গ্রেফতার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ মো. খোকন (২৬) নামে এক শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মো. খোকনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

গতকাল রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে পাকিস্তান তৈরি একটি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে অস্ত্রধারী সন্ত্রাসী খোকন বাইপাইল এলাকায় অবস্থান করছে। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে সে সাভার-আশুলিয়া এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে আধিপত্য বিস্তার করছিল।

পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন