সারাদেশ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
হাকিমপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুসা মিয়া, হিলি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (তারিখ প্রযোজ্য) রাত প্রায় ১টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল হোসেন ওই এলাকার রফিক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০১১ সালে জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার শেষে দিনাজপুর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে তাকে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর