সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে জিউস পুকুরকে আধুনিক দিঘিতে রূপান্তরের পরিকল্পনা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের আখড়া এলাকার ঐতিহ্যবাহী জিউস পুকুরকে আধুনিক দিঘিতে রূপান্তর এবং এর পাশে একটি মডেল মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার দুপুরে জিউস পুকুর পরিদর্শনকালে তিনি জানান, জলাধার সংরক্ষণ, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং জনসাধারণের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করে এলাকাটিকে একটি আকর্ষণীয় ও আধুনিক নগরকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

পরিকল্পনা অনুযায়ী দিঘির চারপাশে ঘাট, ওয়াকওয়ে, রেলিং ও সিঁড়ি নির্মাণ করা হবে। পাশাপাশি পানির মান উন্নয়ন করে গোসল ও সাঁতার শেখার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কচুরিপানা ও ময়লায় ভরাট হয়ে থাকা জলাধারটি ইতোমধ্যে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনা অপসারণের পর খনন ও সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

নাসিক প্রশাসকের মতে, জলাধারটি বর্তমানে মশার প্রজননকেন্দ্রে পরিণত হওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। সংস্কার শেষে এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্পটি সম্পন্ন হলে দিঘি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন