সর্বশেষ

সারাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ঢাকার কৃতী খেলোয়াড়দের মুন্সীগঞ্জে সংবর্ধনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

নতুন কুঁড়ি স্পোর্টসেন কৃতী খেলোয়াড়দের মুন্সীগঞ্জে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।

সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সংবর্ধিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন—অ্যাথলেটিক্স (২০০ মিটার দৌড়) ইভেন্টে ২য় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশুতে ৩য় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতারে ১ম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, ২য় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম জাতীয় পর্যায়ে আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড়দের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন