সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জ সীমান্তে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার বাড়ির সামনে একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মদ মজুত করা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের চালান ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান জোরদার করা হবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন