সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির অভিযোগে আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাজিব (৩৯)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা এবং ফুলবারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে বান্দাইল গ্রামের হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এক ব্যক্তি ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কয়েকজন বাইরে অবস্থান করছিলেন।

এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন একজনকে আটক করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন