বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা
সোমবার, ৮ জুন, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে সোমবার (৮ জুন) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তামাক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১৫৭ বার পড়া হয়েছে