সর্বশেষ

সারাদেশ

বাকলিয়ায় শিশু নির্যাতন: মনিরের বিরুদ্ধে অভিযোগ, চার্জগঠন শুনানি

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ৮ জুন, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মামলাটির চার্জগঠন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ উল আলম চৌধুরী জানান, আদালত অভিযোগ গ্রহণ করার পর আগামীকাল (মঙ্গলবার) চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। তাকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে বিচারক সৈয়দা হাফসা জুমা মামলার অভিযোগ গ্রহণ করেন।

এর আগে গত ৪ জুন পুলিশ মামলার তদন্ত শেষ করে ১৩ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে।

আদালত সূত্র জানায়, অভিযুক্তের পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী না থাকায় আদালত একজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকাকালে বাসায় একা থাকার সুযোগে অভিযুক্ত মনির হোসেন শিশুটির ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে রাখে।

পরবর্তীতে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের কাজে বাধা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন