সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কর্মসূচি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরম ও চলমান তাপপ্রবাহে জনদুর্ভোগ কমাতে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।

রবিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আগামী ১০ দিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

কর্মসূচির অংশ হিসেবে পথচারী, ট্রাফিক পুলিশ সদস্য, রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি খোলা আকাশের নিচে কর্মরত ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং নিত্যপণ্য বিক্রেতাদের মাঝে ছাতা ও হাতপাখা প্রদান করা হয়।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলাম বলেন, তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন শ্রমজীবী ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষ। তাদের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা পুরো কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তাপদাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন