সর্বশেষ

সারাদেশ

টংগিবাড়ীর কান্দাবাড়িতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কান্দাবাড়ি এলাকায় চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

রোববার (৭ জুন) তিনি নদীতীরবর্তী ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নদীভাঙনের ফলে সৃষ্ট পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য শোনেন তিনি।

পরিদর্শনকালে টংগিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন