সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জন আটক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৮ জুন, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৭ জুন) দুপুরে পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করেন। প্রায় তিন মিনিট ধরে চলা মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত মহাসড়ক ত্যাগ করেন।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচির খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করে। একই সঙ্গে তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন