সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।

এ সময় তারা কুষ্টিয়া–প্রাগপুর মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। ফলে প্রায় এক ঘণ্টা ধরে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

রোববার (দুপুর ১টার দিকে) উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। কিন্তু বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা করার দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। এ কারণে তারা কর্মবিরতি ভেঙে সড়ক অবরোধে নামতে বাধ্য হন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকেই ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা শেষ পর্যন্ত সড়কে অবস্থান নেন।

তাদের ভাষ্য, “বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।”

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। তীব্র রোদে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন