সর্বশেষ

সারাদেশ

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়, যা সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির নেতৃত্বে অভিযান

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, “শুধু হাসপাতাল নয়, ডেঙ্গু প্রতিরোধে মোংলার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও জানান, হাসপাতাল চত্বরসহ পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মোংলা উপজেলায় এ পরিচ্ছন্নতা অভিযান এক সপ্তাহব্যাপী চলবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন