সর্বশেষ

সারাদেশ

সীমান্ত টহলকালে হঠাৎ অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
স্টাফ রিপোর্টার, রাঙামাটি

রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্য। পরে জরুরি ভিত্তিতে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালন করছিলেন। চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ তার শরীরের বাম পাশ—হাত ও পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব দেখা দেয়।

পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে প্রথমে ইউনিটের মেডিক্যাল অফিসার প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়। চিকিৎসকেরা তার মধ্যে বাম-পার্শ্বীয় হেমিপ্যারেসিসজনিত উপসর্গের আশঙ্কা প্রকাশ করেন।

পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গম এলাকার কারণে বিজিবির নিজস্ব হেলিকপ্টার ব্যবহার করে তাকে সরাসরি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

বিজিবি জানায়, দুর্গম সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে বাহিনীর অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন