সর্বশেষ

সারাদেশ

সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যুর সংখ্যা চারজন।

শনিবার (৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার বাগাউরবাগ গ্রামের আবুল হোসেনের ৯ মাস বয়সী ছেলে সালেহ আহমেদের মৃত্যু হয়। একই সময়ে সিলেটে নতুন করে তিনজনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৫৬ জনের শরীরে পরীক্ষাগারে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৪৩ জন, সিলেট জেলায় ৭৬ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুইজনের রুবেলা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ৩১৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ জন ভর্তি আছেন।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন